
রতন রায় অর্ঘ্য : রাজারহাটে স্টুডেন্টস ড্রিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। গত ০৯-০২-২০২৪ রোজ- শুক্রবার বিকেল ৪.০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আরসিসি স্টুডেন্টস ড্রিম ফুটবল টুর্নামেন্ট ২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ ইকবাল সোহরাওয়াদী বাপ্পী, চেয়ারম্যান উপজেলা পরিষদ রাজারহাট।
খেলাটি উদ্বোধন করেন আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ রাজারহাট উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে আব্দুস ছালাম চেয়ারম্যান, চাকির পশার ইউনিয়ন পরিষদ, অজয় কুমার সরকার, সভাপতি আওয়ামীযুবলীগ চাকির পশার ইউনিয়ন, নাজমুল হুদা সভাপতি, মটর শ্রমীক ইউনিয়ন রাজারহাট, আব্দুর রফিক, সভাপতি রাজারহাট মডেল প্রেসক্লাব, রুহুল আমীন সহকারী প্রধান শিক্ষক রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, মোঃ রফিকুল ইসলাম ভেন্ডার সাধারন সম্পাদক, দলিল লেখক সমিতি রাজারহাট, রমেশ চন্দ্র রায় সহ- সভাপতি রাজারহাট মডেল প্রেসক্লাব, মোঃ ইয়াছিন আলী প্রো। ছাবিনা ডেকোরেটর রাজারহাট, ফারজানা ইয়াছমিন, সহকারী পরিচালক রাজারহাট কম্পিউটার সেন্টার।
Reporter Name 








