1:42 am, Tuesday, 3 November 2026

সলঙ্গায় আটোরিকশা চালককে ভয়-ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিলেন ইউপি সদস্য

  • Reporter Name
  • Update Time : 11:04:55 pm, Friday, 9 February 2024
  • 22 Time View

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপূর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চারা বটতলা এলাকায় ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত অর্থে নির্মিত যাত্রী ছাওনীর একটি খুটিতে রহিমাবাদ গ্রামের ওয়াহেদ আলীর ছেলে রেজাউল করিমের আটোভ্যানটি অসাবধানতাবসত লেগে গেলে সেখানে প্লাস্টিকের পাইপে তিন ইঞ্চির মত ফুটো হয় যায়।

আগে থেকে সেখানে বসা ছিলেন ইউপি সদস্য রাঙ্গা মেম্বর। বিষয়টি রাঙ্গা মেম্বার এর নজরে আসলে রেজাউলের আটো ভ্যানটি আটক করে সরকারি খুটি ভাঙ্গার দায়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে সাত হাজার টাকা দাবি করেন।

বিষয়টি উপস্থিত জনতার মাধ্যমে রাঙ্গা মেম্বার কে ৩ হাজার টাকা দিয়ে ভ্যানটি ছাড়িয়ে নেন রেজাউল করিম।

এমন ঘটনায় এলাকার সচেতন মহল নেটিজেনদের মধ্য ব্যপক তোলপার ও আলোচনা ও সমালোচনায় পরিণত হয়েছে। একজন ইউপি সদস্যর এমন কর্মকান্ডে লজ্জিত অনেকেই।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, একজন গরিব আটোচালকের কাছ থেকে এই সামান্য বিষয়ে জরিমানার কথা বলে টাকা নেওয়ার বিষয়টি নেক্কারজনক।

এ বিষয়ে ভুক্তভোগী রেজাউল করিম জানান, ছয় সাতদিন আগে রাত ৯টার দিকে আমার আটোর এক্সেলের সাথে লেগে যাত্রী ছাওনীর একটি খুটির প্লাস্টিকের পাইপ তিন ইঞ্চির মতো ফুটো হয়ে যায়। রাঙ্গা মেম্বার এসে আমার ভ্যানটিকে আটক করে ৭ হাজার টাকা দাবি করে। তাদের একটি খুটি নাকি ১০ হাজার টাকা করে খরচ হয়েছে। না দিলে আমাকে ও ও আমার ভ্যানটি পরিষদে নিয়ে যাবে। তাই ভয়ে আমি তিন হাজার টাকা দিয়ে ছাড়িয়ে নেই।

তিনি আক্ষেপ করে আরো বলেন, গরিবের তিনহাজার টাকা খেয়ে কি বড়লোক হতে পারবে। আল্লাহ্ এর বিচার করবে।

এ বিষয়ে ইউপি সদস্য রাঙ্গা মেম্বারএর মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি, জানান, কোন জরিমানা নেওয়া হয় নি সব মিথ্যা অভিযোগ বলে ফোনের লাইন কেটে দেন।

রামকৃষ্ণপূর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরোর ফোনে একাধিকবার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করে বলেন, ব্যাস্ত আছি পরে কথা বলব বলে প্রতিবেদকের ফোন কেটে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সলঙ্গায় আটোরিকশা চালককে ভয়-ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিলেন ইউপি সদস্য

Update Time : 11:04:55 pm, Friday, 9 February 2024