
মুজিবুর রহমান, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় হাত, পা রগ গলা কাঁটা এক টমটম চালকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর বাড়ি সংলগ্ন।
উদ্ধার হওয়া নিহত ব্যক্তি উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের বালিয়ারী গ্রামের আব্দুল খালেকের পুত্র অটো চালক (টমটম) আতাউর রহমান(৪০)।
৭ ফেব্রুয়ারি (বুধবার) অটো চালক আতাউর রহমান প্রতিদিনের ন্যায় নতুনব্রিজ শায়েস্তাগঞ্জ পৌরসভায় অটো রিকশা (টমটম) চালাতে গেলে রাতে আর বাড়ি ফিরে আসে নাই। বৃহস্পতিবার সকালে স্থানীয় জনতা হাত,পা রগ ও কাটা অবস্তায় দেখতে পায়।
পরে চুনারুঘাট থানা পুলিশকে অবগত করা হলে, চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন।
Reporter Name 








