
মোঃ আব্দুল হাই, কালাই (জয়পুরহাট) থেকে : জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমিতে প্রায় পাঁচ বছর পর অনুষ্ঠিত হলো “এআরটি ম্যারাথন প্রতিযোগিতা-২০২৪” ০৮ ফেব্রুয়ারি, বেলা ১১ টায়। ম্যারাথন প্রতিযোগিতাটি মোট চারটি গ্রুপ অনুযায়ী সম্পন্ন হয়।
‘ক’ গ্রুপে ৬ষ্ঠ-৭ম, ‘খ’ গ্রুপে ৮ম-৯ম এবং ‘গ’ গ্রুপে ১০ম, এসএসসি-২০২৪ ও প্রাক্তন শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে। এআরটি ম্যারাথন প্রতিযোগিতায় সর্বশেষ আকর্ষণ ছিল ‘ঘ’ গ্রুপে শিক্ষক-স্টাফগণের অংশগ্রহণ।
প্রতিটি গ্রুপ থেকে ৩জন করে এবং শুধু ‘ঘ’ গ্রুপ থেকে ৪ জনসহ মোট ১৩ জন বিজয়ীকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকলকে একটি করে সাধারণ মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন স্কুল একাডেমির অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদারের সভাপতিত্বে উক্ত “এআরটি ম্যারাথন প্রতিযোগিতা-২০২৪” ফিতা কেটে উদ্বোধন করেন কালাইয়ের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত।
Reporter Name 








