11:24 pm, Monday, 2 November 2026

পত্নীতলায় ধর্ষণ চেষ্টার সময় ইউপি সদস্য হাতেনাতে ধরা

  • Reporter Name
  • Update Time : 07:31:02 pm, Thursday, 8 February 2024
  • 29 Time View

শাকিল হোসেন, পত্নীতলা (নওগাঁ) থেকে: পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। রাতে ওই নারী বাদী হয়ে থানায় মামলাটি করেন।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, শ্যামপুর গ্রামের মৃত. আমেজ উদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৪৫) নির্মইল ইউনিয়নের ইউপি সদস্য।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারীর বাবার বাড়ি গোবিন্দবাটি গ্রামের নির্মইল ইউনিয়নে। স্বামীর সাথে তালাকপ্রাপ্ত হওয়ার পরে নিজের বাবা- মার বাসায় থেকে সাংসারিক বিভিন্ন কাজকর্ম করে।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই তালাকপ্রাপ্ত নারীর বাড়িতে যান ইউপি সদস্য আনারুল। গল্পের ছলে নারীর দাদী ও ছোটভাইকে পান ও সিগারেট আনতে বাহিরে গ্রামের দোকানে যেতে বলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ইউপি সদস্য আনারুল তালাকপ্রাপ্ত নারীকে জোর করে খাটের উপর শুয়ে দিয়ে জামা কাপড় খুলে ধর্ষণ করার চেষ্টা করে। নারীর চিৎকারে গ্রামের লোকজন এসে ইউপি সদস্য আনারুলকে আটক করে।

পরবর্তী পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনগণের হাতে আটককৃত ইউপি সদস্য আনারুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। রাতেই স্থানীয় থানায় তালাকপ্রাপ্ত নারী বাদী হয়ে মামলা করেন।

পত্নীতলা থানার তদন্ত (ওসি) সেলিম রেজা জানান, রাতেই ধর্ষণের চেষ্টাকারী আনারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ওই মেয়েকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

পত্নীতলায় ধর্ষণ চেষ্টার সময় ইউপি সদস্য হাতেনাতে ধরা

Update Time : 07:31:02 pm, Thursday, 8 February 2024