10:46 pm, Monday, 2 November 2026

অভয়নগরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে কমনরুম কাম হাইজিং সেন্টার উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : 08:06:40 pm, Monday, 5 February 2024
  • 21 Time View

অভয়নগর (যশোর) প্রতিনিধি : উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের ২০২১-২২ অর্থ বছরের আওতায় যশোরের অভয়নগর উপজেলায় অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্প (৬ষ্ঠ পর্যায়ে) তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা কমনরুম কাম হাইজিং সেন্টার ও একটি যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পায়রা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং দুপুরে মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও চাঁপাতলা চেঙ্গুটিয়া আলিম মাদ্রাসায় এ মহিলা কমনরুম কাম হাইজিং সেন্টার উদ্বোধন করা হয়। জায়কার অর্থায়নে চল্লিশ লাখ টাকা ব্যায়ে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কমনরুম কাম হাইজিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এদিন বিকালে তালতলা খেয়াঘাটে যাত্রী ছাউনি সহ ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, ডাঃ মিনারা পারভীন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এস এম ইয়াফি, জায়কার প্রতিনিধি আলমগীর, পায়রা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, বুঘুটিয়া ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান, সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পায়রা মাদ্রাসার সুপার আব্দুর মালেক, চাঁপাতলা মাদ্রাসার সুপার মাওলানা জহুরুল হক, মহাকাল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ, উপজেলা যুবলীগ নেতা অর্জুন সেন, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার বাবুল আক্তার, সহ সভাপতি সৈয়দ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম মিলন, যুগ্ম সম্পাদক শহিদুল্লা খান, ঠিকাদার মো. অলিয়ার রহমান, ছাত্র নেতা সৈয়দ কামরুজ্জামান, শাহিনুর রহমান জুয়েল, বাবু মোড়লসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

অভয়নগরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে কমনরুম কাম হাইজিং সেন্টার উদ্বোধন

Update Time : 08:06:40 pm, Monday, 5 February 2024