
অভয়নগর (যশোর) প্রতিনিধি : উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের ২০২১-২২ অর্থ বছরের আওতায় যশোরের অভয়নগর উপজেলায় অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্প (৬ষ্ঠ পর্যায়ে) তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে মহিলা কমনরুম কাম হাইজিং সেন্টার ও একটি যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পায়রা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং দুপুরে মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও চাঁপাতলা চেঙ্গুটিয়া আলিম মাদ্রাসায় এ মহিলা কমনরুম কাম হাইজিং সেন্টার উদ্বোধন করা হয়। জায়কার অর্থায়নে চল্লিশ লাখ টাকা ব্যায়ে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কমনরুম কাম হাইজিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এদিন বিকালে তালতলা খেয়াঘাটে যাত্রী ছাউনি সহ ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, ডাঃ মিনারা পারভীন।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com