
কোটচাঁদপুর প্রতিনিধি : প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা টপকে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। আজ এমনই একজন সমাজ সেবক নিয়ে কথা বলব। যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা টপকে একজন সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত।
তিনি আর কেউ নন , তিনি হলেন কোটচাঁদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি ইতিহাসের সফল ও জনপ্রিয় চেয়ারম্যান হিসাবে পরিচিত।
কোটচাঁদপুর উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা পূরনে নিরর কাজ করে যাচ্ছেন তিনি। তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারন মানুষের ভাগ্য উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারু ভাবে বাস্তবায়নের প্রতিজ্ঞাবদ্ধ , সর্বোপরি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এবং আগামী নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসাবে জয়লাভের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে সফলতা পাওয়ায় তিনি সর্বত্র সম্মানিত হচ্ছেন। তারুন্যের প্রতীক এ ব্যক্তি তাঁর বয়স ও অভিজ্ঞতা দুটিকেই হার মানিয়েছেন। তাঁর কর্মকান্ডে মনে হয় তিনি রাজনীতিতে নবীন নয়। তিনি অনেক প্রবীন। তার অভিজ্ঞতা অনেক।
এসকল সফল মানুষের পেছনে আছে কিছু গল্প, তা অনেকটা রূপকথার মতো। আর সে সব গল্প থেকে মানুষ খুঁজে নেয় স্বপ্ন দেখার সম্বল, এগিয়ে যাওয়ার জন্য নতুন প্রেরণা। কথা বলছিলাম কোটচাঁদপুর উপজেলা পরিষদের সফল মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্রান্ত পিংকি সম্পর্কে।
Reporter Name 








