11:16 pm, Monday, 2 November 2026

আক্কেলপুরে পুলিশের অভিযানে মাদকসহ আটক ২

  • Reporter Name
  • Update Time : 08:10:54 pm, Monday, 5 February 2024
  • 41 Time View

আতিয়ার রহমান রাজু, আক্কেলপুর (জয়পুরহাট) থেকে : ৫ ফেব্রুয়ারি ২৪ সোমবার জয়পুরহাটের আক্কেলপুরে একটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে ইনজেকশন জাতীয় মাদক উদ্ধার করেছে আক্কেলপুর থানা পুলিশ।

এসময় দোকান মালিকসহ আরো এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানটি হয়েছে উপজেলার তিলকপুর ইউনিয়নের নিউ- মেডিসিন হাউজ নামীয় একটি ওষুধের দোকানে।

আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার তিলকপুর ইউনিয়নের নূরনগর গ্রামের মোজাহার হোসেনের ছেলে ঔষধ ব্যবসায়ী মোকলেছুর রহমান (৩৮) এবং নঁওগা জেলার বোয়ালিয়া উত্তরপাড়া গ্রামের সাদেক ফকিরের ছেলে টিটু ফকির (৩৫)।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে ঔষধ ব্যবসায়ী মোকলেছুর রহমানের দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আক্কেলপুর থানা পুলিশ। এসময় ওই দোকান থেকে দুই প্রকারের মোট ১’শ ৭৫ পিস নেশার কাজে ব্যবহৃত অ্যাম্পুল ইনজেকশন জব্দ করে এবং দোকান মালিকসহ আরো এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আক্কেলপুর থানার উপ-পরিদর্শক মাসুদ রানা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান পরিচালনা করে অ্যাম্পুলসহ তাদের আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

আক্কেলপুরে পুলিশের অভিযানে মাদকসহ আটক ২

Update Time : 08:10:54 pm, Monday, 5 February 2024