5:00 pm, Monday, 2 November 2026

নওয়াপাড়ায় পুলিশ সেজে ফিল্ম স্টাইলে ইজিবাইক ছিনতাই

  • Reporter Name
  • Update Time : 01:54:58 pm, Sunday, 4 February 2024
  • 27 Time View

আমিনুর রহমান : যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় অভিনব কায়দায় ফিল্মি স্টাইলে পুলিশ সেজে ইজিবাইক ছিনতাই হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ২ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর আনুমানিক ১ টার সময় নওয়াপাড়া বাজারের ওয়ালটন শোরুমের সামনে।

জানা যায়, ডুমুরিয়া উপজেলার কাটেঙ্গা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে ইজিবাইক চালক শরিফুলকে পুলিশের জ্যাকেট পরিহিত ব্যক্তি ও তার স্ত্রী পরিচয় দিয়ে দুজন ফুলতলা এম এম কলেজের সামনে থেকে নওয়াপাড়ার উদ্দেশ্যে ভাড়া ঠিক করে এবং প্রফেসরপাড়া মোড়ে এসে দুইজন লোকের সাথে টাকার লেনদেন করে আবার ওয়ালটন শোরুমের সামনে গিয়ে দাঁড়ায়।

মুহুর্তের মধ্যে লেনদেনকারী লোকদের সাথে আবার দেখা করার কথা বলে তার স্ত্রীকে ইজিবাইকে বসিয়ে রেখে শরিফুলকে সাথে নিয়ে রওনা দিয়ে কম্পিউটার লিটল স্কুলের সামনে আসলে লোকটি শরিফুলকে একটা জিনিস আনার কথা বলে দাড়িয়ে রাখে।কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লোকটিকে ফিরতে না দেখে শরিফুল ইজিবাইক গাড়ীর কাছে গিয়ে দেখে ইজিবাইক ও লোকগুলি নাই। অনেক খোঁজাখুঁজির পর তাদের কোনো হদিস না পেয়ে হতাশ হয়ে ফিরে যায়।

এবিষয়ে শরিফুল বলেন, বেলা আনুমানিক সাড়ে বারটার দিকে ফুলতলা এম এম কলেজের সামনে থেকে নওয়াপাড়া আসার কথা বলে ডুমুরিয়া থানার পুলিশ পরিচয়ে স্বামী-স্ত্রী সেজে পুলিশের জ্যাকেট পরে গাড়ীতে ওঠে এবং নওয়াপাড়া প্রফেসর পাড়া মোড়ে গিয়ে দুইজন লোকের সাথে ৪০ হাজার টাকা নিয়ে ওয়ালটন শোরুমের সামনে গিয়ে থামতে বলে। এবং ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলে আরো ১০ হাজার টাকা আনার জন্য তার স্ত্রীকে গাড়িতে বসিয়ে আমাকে সাথে নিয়ে টাকা আনতে রওয়ানা হয় এবং কম্পিউটার স্কুলের সামনে আসলে আমাকে লোকটা আসছে কিনা দেখতে বলে।

এগিয়ে দেখি লোকটা আসি নাই। পিছনে ফিরে দেখি পুলিশের জ্যাকেট পরিহিত লোকটাও নেই।দ্রুত ইজিবাইকের কাছে গিয়ে দেখি তারাও নেই গাড়ীও নেই। এব্যাপারে অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম বলেন, ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা গাড়িটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নওয়াপাড়ায় পুলিশ সেজে ফিল্ম স্টাইলে ইজিবাইক ছিনতাই

Update Time : 01:54:58 pm, Sunday, 4 February 2024