
উম্মে নাজরীন: রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অনিয়ম ও প্রতারনার করার অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভুগী শিক্ষার্থী ও অভিভাবকগন।
শনিবার ২৩ ডিসেম্বর বেলা সাড়ে বারোটার সময় সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসুচি পালন করেন।
ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেখে আমরা এই কলেজে ভর্তি হয়েছি মন্ত্রালয়ে অনুমোদন আছে এমন দাবি করে এই প্রতিষ্ঠানটি।
কিন্তু পরে আমরা জানতে পারি যে এটি বিএমডিসির অনুমোদনহীন কলেজ। আমরা প্রতারিত হয়েছি, আমাদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। আমাদের রাজশাহী মেডিকেল কলেজের অধীনস্থ অন্য বেসরকারি কলেজে অতিদ্রুত মাইগ্রেশন ব্যাবস্থা করা হোক।আমরা সরকারি হস্তক্ষেপ ও সহযোগীতায় আমাদের মাইগ্রেশনের দাবি জানাচ্ছি।
অভিভাবকরা অভিযোগ করে বলেন, আমরা অনেক কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের সন্তানদের এই মেডিকেল কলেজে ভর্তি করেছিলাম। কলেজ কর্তৃপক্ষ আমাদের কছে থেকে বিপুল পরিমান টাকা নিয়েছে।
আমাদের সন্তানদের জীবন বাঁচাতে সরকারের কাছে আমরা অতিদ্রুত এসব অনিয়মের সমাধান চাই।