2:51 pm, Monday, 2 November 2026

কক্সবাজার-১আসনে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ও নিরাপত্তা চেয়ে ১৭ জনপ্রতিনিধির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : 10:55:55 am, Wednesday, 27 December 2023
  • 30 Time View

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া)আসনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি ও নিরাপত্তা চেয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের ১৭জন জনপ্রতিনিধি।

রবিবার ২৪ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশন বরাবর এ অভিযোগ জমা দিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগে এসব চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য লিখেছেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচন উপহার দিতে অঙ্গীকারবন্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সেই লক্ষ্যে নিজ এলাকায় আমাদের প্রছন্দের প্রার্থীর পক্ষে শান্তিপূর্ণ ভাবে কাজ করে যাচ্ছি।একই সাথে সর্বোচ্চ সংখ্যাক ভোটারকে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি।

কিন্তু একটি বিশেষ গোয়েন্দা সংস্থার নামে আমাদেরকে বাংলাদেশ কল্যাণ পার্টির( হাত ঘড়ি)প্রার্থীর সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের পক্ষে অবস্থান নেয়ার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে।এমনকি ঐ বিশেষ প্রার্থীর পক্ষে না করলে অস্ত্র/মাদক উদ্ধার অফিস পুড়ানো সহ বিভিন্ন মিথ্যা গল্প সাজিয়ে গায়েবী মামলায় জড়িয়ে বা তুলে নিয়ে প্রশাসনিক হয়রানি/নির্যাতনের হুমকি প্রদান করা হচ্ছে।

অভিযোগকারীরা হলেন- চকরিয়া ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর,হারবাং ইউপি চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, মাতামুহুরি পশ্চিম বড়ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার,কৈয়ারবিলের ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন,চিরিংগা ইউপি চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী,পেকুয়া টৈইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম, সাহারবিলের চেয়ারম্যান নবী হোসাইন,পূর্ব বড় ভেওলা ইউপি চেয়ারম্যান ফারহানা মুন্না,কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া আফরিন,ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দীন হেলালী,পেকুয়া শীলখালী ইউপি চেয়ারম্যান মো:কামাল হোসাইন চৌধুরী,জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শওকত হোসেন,চকরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি ও পেকুয়া উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম।
এদিকে চকরিয়া-পেকুয়া আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে।এ আসনে নৌকার প্রার্থী নেই।প্রতিদ্বন্দ্বিতা করছেন,জাতীয় পার্টি,ইসলামী ফ্রন্ট,কল্যাণ পার্টি,স্বতন্ত্র সহ ৬জন প্রার্থী।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কক্সবাজার-১আসনে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ও নিরাপত্তা চেয়ে ১৭ জনপ্রতিনিধির অভিযোগ

Update Time : 10:55:55 am, Wednesday, 27 December 2023