
নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া)আসনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি ও নিরাপত্তা চেয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের ১৭জন জনপ্রতিনিধি।
রবিবার ২৪ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশন বরাবর এ অভিযোগ জমা দিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগে এসব চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য লিখেছেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচন উপহার দিতে অঙ্গীকারবন্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সেই লক্ষ্যে নিজ এলাকায় আমাদের প্রছন্দের প্রার্থীর পক্ষে শান্তিপূর্ণ ভাবে কাজ করে যাচ্ছি।একই সাথে সর্বোচ্চ সংখ্যাক ভোটারকে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি।
কিন্তু একটি বিশেষ গোয়েন্দা সংস্থার নামে আমাদেরকে বাংলাদেশ কল্যাণ পার্টির( হাত ঘড়ি)প্রার্থীর সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের পক্ষে অবস্থান নেয়ার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে।এমনকি ঐ বিশেষ প্রার্থীর পক্ষে না করলে অস্ত্র/মাদক উদ্ধার অফিস পুড়ানো সহ বিভিন্ন মিথ্যা গল্প সাজিয়ে গায়েবী মামলায় জড়িয়ে বা তুলে নিয়ে প্রশাসনিক হয়রানি/নির্যাতনের হুমকি প্রদান করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com