
আমিনুর রহমান:যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া শাহী মোড়স্থ মসজিদে আরাফাতের মক্তবে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মসজিদে আরাফাতের মক্তবের ছাত্র ছাত্রীদের মধ্যে ২০ জন কোরআন শরীফ পড়া ধরেন এবং সকল ছাত্র ছাত্রীদের নিয়ে হামদ,নাথ, কেরাত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
২৫ শে ডিসেম্বর বিকাল ৪ টায় মসজিদের সভাপতি মোবারক হোসেন সরদারেরর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ মসজিদ কমিটির সাধারন সম্পাদক নওয়াপাড়া পৌর মৎস্যজীবি লীগের যুগ্ম আহবায়ক মোঃ বায়েজিদ হোসেন মোল্যা, ইমাম মোঃ ইমরান হোসেন,সমাজসেবক আলহাজ্ব সাদিয়ার রহমান মাস্টার, রেজোয়ান আক্তাী খোকন,কাজী গোলাম ফারুক,আলহাজ্ব আনোয়ার হোসেন কোরবান,সিদ্দিকুর রহমান, ফরিদ সরদার,শিক্ষক ও সাংবাদিক মোঃ আমিনুর রহমান, শিক্ষক সোলায়মান হোসেন মোল্যাসহ বিভিন্ন সুধীজন।প্রতিযোগিতাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও মিষ্টি বিতরন করা হয়।