2:17 pm, Monday, 2 November 2026

জয়পুরহাটে মোটরসাইকেল সহ চোর আটক

  • Reporter Name
  • Update Time : 08:57:02 pm, Monday, 25 December 2023
  • 31 Time View

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ তাওসিব হাসান নাদিম (২১) নামে এক মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ভোরে বগুড়ার শাজাহানপুরের ফটকি ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত নাদিম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা এলাকার আতোয়ার হোসেনের ছেলে।

(ওসি) হুমায়ুন কবির জানান, আটকৃত এই চোর চক্রের সদস্য জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে মোটরসাইকেল চুরি করে আসছিলেন। কয়েকদিন আগে সদর উপজেলা চকদাদরা উপচক এলাকার এস এ জাহাঙ্গীর তুহিনের একটি ১৫০ সিসি মোটরসাইকেল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে চুরি হয়।

বগুড়ার শাজাহানপুরের ফটকি ব্রিজ এলাকায় চুরি হওয়া ওই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য তাওসিব হাসান নাদিম অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৭টি চুরি মামলা রয়েছে।তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও ওসি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

জয়পুরহাটে মোটরসাইকেল সহ চোর আটক

Update Time : 08:57:02 pm, Monday, 25 December 2023