
মোঃমিরাজুল শেখ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সিংগাতী বাজারে নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ না থাকা ও খাবার দ্রব্যের সাথে লোভনীয় হিসেবে খেলনা বিক্রি করার অপরাধে ১টি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সিংগাতী বাজারে অভিযান পরিচালনা করেন বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেন।
জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
Reporter Name 









