4:11 pm, Monday, 2 November 2026

বাগেরহাটে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : 08:56:19 pm, Sunday, 24 December 2023
  • 25 Time View

মোঃমিরাজুল শেখ, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সিংগাতী বাজারে নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ না থাকা ও খাবার দ্রব্যের সাথে লোভনীয় হিসেবে খেলনা বিক্রি করার অপরাধে ১টি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সিংগাতী বাজারে অভিযান পরিচালনা করেন বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেন।

জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরবাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন,নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ না থাকা ও খাবার দ্রব্যের সাথে লোভনীয় হিসেবে খেলনা বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন।অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

বাগেরহাটে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

Update Time : 08:56:19 pm, Sunday, 24 December 2023