
মোঃমাসুদ রানা,রামগড়,খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড় পৌরসভার মন্দির ঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ করেছে রামগড় প্রশাসন, পুলিশ ও ৪৩ বিজিবির সমন্বেয় গঠিত উপজেলা টাস্কফোর্স কমিটি।
শ্রুক্রবার(২২ ডিসেম্বর) ভোর রাতে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম এর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার মিস.মমতা আফরিন ও থানার ওসি দেব প্রিয় দাস এর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কমিটির বিশেষ অভিযানে মদ ও ফেনসিডিল জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মন্দির ঘাট এলাকায় অভিযান চালায় টাস্কফোর্স টিম। এসময় টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ১৯২ বোতল মদ ও ৪৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়,যার সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৮৭ হাজার তিনশত টাকা। মদ ও ফেনসিডিল ধ্বংস করার জন্য বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।
Reporter Name 











