
এম এ হাশেম,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে ইঁদুর মারার কীটনাশক খে য়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর উপজেলার খিলপাড়া ইউনিয়নের’ নাহারখিল গ্রামের মুকবুল আহাম্মেদ চেরাং বাড়ির হান্নান হোসেনের ছেলে জাহিদুল ইসলাম ওরফে আল আমিন (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আল আমিনের মা জেসমিন আক্তার ইঁদুর মারার কীটনাশক, চাউলের গুড়া, নারিকেলের সাথে মিশিয়ে ইঁদুর মারা জন্য বসত ঘরের ভিতর গ্যাসের চুলার পাশে রাখেন। এরপর তিনি সুপারি গাছের খোলা আনতে ঘরের বাহিরে যান। পরবর্তীতে আল আমিন দিনের কাজ শেষে’ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরে ঢুকে, চুলার পাশে চাউলের গুড়া ও নারিকেলের খাবার মনে করে অসাবধানতা বশত খেয়ে ফেলে। পরে তার গলায় জ্বালাপোড়া ও বমি হতে থাকলে তার মা ও বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এসএমকে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে রাতে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
Reporter Name 









