
তালহা চৌধুরী রুদ্র,নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন এক্সেস রোডসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬টি মোটরসাইকেলসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নুর উদ্দিন সেলিম (২২), মো. আবুল হোসেন অনিক (২৪), মো. নাসির উদ্দিন (৩৬), মো. তৈয়ব রায়হান প্রকাশ তপু (৩০) এবং মো. নজরুল ইসলাম (৩২)। তারা সকলেই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
Reporter Name 











