
মোঃইসরাফিল হোসেন,রাজশাহী প্রতিনিধি:
২৩ ডিসেম্বর আনুমানিক রাত ১২.০৫ টায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্রজামিরা নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেট-৫১১ পিচ, মোবাইল-১টি, সীম-২ টি উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ আশিকুর রহমন আশিক (২৩), পিতা-মোঃ জামাল উদ্দিন, সাং-ক্ষুদ্রজামিরা, থানা-বেলপুকুর, রাজশাহী মহানগর থেকে আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ২নং বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্রজামিরা গ্রামস্থ আটককৃত ব্যক্তি মোঃ আশিকুর রহমান আশিক (২৩), পিতা-মোঃ জামাল উদ্দিন এর বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
বিষয়টি জানামাত্রই মোঃ আশিকুর রহমান আশিক (২৩) এর বসতবাড়ীতে র্যাবের টিম পৌঁছো বাড়ী ঘেরাও করে তল্লাশীকালে ০১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে ঘটনাস্থলেই আটক করে।
Reporter Name 









