1:27 pm, Monday, 2 November 2026

আমার পুঁজি একটাই-সেটা হলো আমার সততা-ইব্রাহিম এমপি

  • Reporter Name
  • Update Time : 07:44:45 pm, Saturday, 23 December 2023
  • 31 Time View

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার: নোয়াখালী-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এইচ এম ইব্রাহিম এমপি বলেছেন, আমার পুঁজি একটাই। তা হলো আমার সততা।

শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলার বদলকোট ইউনিয়নের রেজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি আরো বলেন,আমি যা কমিটমেন্ট করি তা আমি রক্ষা করি।

এইচ এম ইব্রাহিম এমপি বলেন, আমি হলপ করে বলতে পারব আপনারা আমার উপর যে দায়িত্ব দিয়েছিলেন। গত ১০ বছর আমি তা সততার সাথে পালন করেছি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

বদলকোট ইউনিয়নে আয়োজিত বিভিন্ন নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সম্পাদক এডভোকেট আব্দুন নুর দুলাল, সুপ্রিম কোর্টের এডভোকেট নাজমা কাওসার, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, সাবেক সংসদ সদস্য মরহুম কালু চৌধুরী পুত্র সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর প্রমূখ।
নির্বাচনী প্রচারণা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান রোজী শাহীন, বদলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলেমান শেখ, বদলকোট ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সহ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

আমার পুঁজি একটাই-সেটা হলো আমার সততা-ইব্রাহিম এমপি

Update Time : 07:44:45 pm, Saturday, 23 December 2023