10:20 am, Monday, 2 November 2026

স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার ঘটনায় আহত ১২

  • Reporter Name
  • Update Time : 08:39:37 pm, Tuesday, 19 December 2023
  • 19 Time View

বেনাপোল প্রতিনিধি: জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দের পর উত্তপ্ত হয়ে উঠেছে যশোরের বেনাপোল তথা শার্শার রাজনীতি। ভোট চাইতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের হাতে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে এর জেরে লিটনের পক্ষের ও বিপক্ষের আওয়ামী লীগ নেতা-কর্মী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় বন্দর এলাকা।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে স্থলবন্দর এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন স্বতন্ত্র প্রাথী লিটনসহ ১২ জন নেতাকর্মী।

জানা যায়, সকালে নির্বাচনী প্রচারে কুশল বিনিময়ের এক পর্যায়ে বন্দর এলাকায় হঠাৎ কয়েকজন শ্রমিক স্বতন্ত্র প্রার্থী লিটনের উপর চড়াও হলে এই ধাওয়া-পাল্ট ধাওয়ার ঘটনা ঘটে। নৌকা ও স্বতন্ত্র প্র্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে মুহুর্তের মধ্যে বন্দর নগরী বেনাপোল উত্তপ্ত হয়ে উঠে এবং আশেপাশের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বন্দরের তিন শ্রমিককে আচরণ বিধি না মানার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী।

এ সময় হামলাকারীরা সাবেক মেয়র লিটন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মন্টু ও শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবারসহ ১০-১২ জনকে পিটিয়ে মারাত্মক আহত করে। খবর পেয়ে জেলা ও উপজেলার আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এ ঘটনার পর স্বতন্ত্র প্রার্থী লিটন ও তার কর্মী সমর্থকেরা বেনাপোল বাজারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবী জানান ।

স্বতন্ত্রপ্রার্থী লিটন সাংবাদিকদের জানান, আজ মঙ্গলবার সকালে বেনাপোল বন্দরের দুই নম্বর গেটের সামনে নির্বাচনী প্রচারণায় গেলে প্রতিপক্ষের সমর্থকরা তাকে গালি-গালাজসহ তার ওপর হামলা চালায় ।এ সময় ১০ জন নেতা কর্মী আহত হয়। আমি কৌশলে পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। তিনি দাবী করেন তার বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, ভোটাররা আমাকে ভোট দিতে চাই, কিন্তু সন্ত্রাসীরা আমার সমর্থকরা যাতে ভোট কেন্দ্রে না যায় সেজন্য এখন থেকেই তাদের হুমকি দিয়ে আসছে। আমি এ আসনে নিরপেক্ষ ভোট হওয়ার জন্য প্রধান নির্বাচন কামিশনারের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৯২৫) সাধারন সস্পাদক অহিদুজ্জান অহিদ জানান, শ্রমিকরা উত্তেজিত হয়ে শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তবে বেনাপোল বন্দরে বিগত দিনে সে (স্বতন্ত্র প্রার্থী লিটন) যে ঘটনা ঘটিয়েছিল সে ঘটনার কারণে শ্রমিকরা তার উপর রাগান্বিত ছিল। সেই আমাদের সাঙ্গে আক্রোশমূলক ব্যবহার করেছে। যারা মার খেয়েছে, যাদের মারা হয়েছে, যাদের গালি-গালাজ করেছে একজন সংসদ প্রার্থী হিসেবে তার কাছ থেকে এটা কাম্য নয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বেনাপোলে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযেগে ৩ জনকে জরিমানা করা হয়েছ। আমরা তাদের সতর্ক করেছি। এ ধরনের ঘটনা আর যতে পূনারাবৃত্তি না হয় সে বিষয়ে আমরা সকলকে সতর্ক করেছি।

তিনি বলেন, এখানে দু‘পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেটা আমরা নিবৃত্ত করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক।

উল্লেখ্য, বন্দরের হ্যান্ডলিং কাজের টেন্ডারের দখল নিয়ে দীর্ঘদিন ধরে লিটন ও এপি আফিল সমর্থকদের মধ্যে বিরোধ, সংঘর্ষ চলে আসছে। বন্দরের শ্রমিকরা এমপি আফিল উদ্দিনের সমর্থক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার ঘটনায় আহত ১২

Update Time : 08:39:37 pm, Tuesday, 19 December 2023