1:25 pm, Monday, 2 November 2026

বেনাপোলে ২ হাজার ইয়াবাসহ আটক

  • Reporter Name
  • Update Time : 07:41:15 pm, Monday, 18 December 2023
  • 46 Time View

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে ১৯৯০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ জিয়াউর রহমান (৪৭) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে শার্শা হতে বেনাপোলগামী ১টি মোটরসাইকেল বিক্রয়ের উদ্দেশ্যে মাদক বহন করবে। এ তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক চেকপোস্টের সামনে টহল জোরদার করা হয়। পরবর্তীতে চেকপোস্টের সামনে থেকে একটি মোটরসাইকেল সন্দেহ হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি করলে তার প্যান্টের পকেটের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এসময় তার সাথে থাকা মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে এবং উক্ত মাদকদব্য বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলো বলে জানায়।

আটককৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

বেনাপোলে ২ হাজার ইয়াবাসহ আটক

Update Time : 07:41:15 pm, Monday, 18 December 2023