4:56 pm, Monday, 2 November 2026

বাগেরহাটে গোয়েন্দা পুলিশের হাতে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : 09:45:20 pm, Saturday, 16 December 2023
  • 21 Time View

মোঃ মিরাজুল শেখ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে চার কেজি গাঁজসহ শাহাদাত হোসেন (৪৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলি।

শনিবার (১৬ই ডিসেম্বর) বিকেলে খুলনা পিরোজপুর মহাসড়কের বাগেরহাট দড়াটানা ব্রিজের টোল প্লাজা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহাদাত হোসেন (৪৭) পিরোজপুর জেলার স্বরূপকাঠি নেছারাবাদ উপজেলার উত্তর বলদিয়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি সুরেশ চন্দ্র হালদার এ তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা পিরোজপুর মহাসড়কের দড়াটানা ব্রিজের টোল প্লাজায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে শাহাদাত হোসেন নামে এক ব্যক্তিকে আটক কর। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৪কেজি গাঁজা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে ফেনী থেকে ঢাকা হয়ে মাদকদ্রব্য নিয়ে মোরেলগঞ্জ যাচ্ছিল। আটক শাহাদাত হোসেনকে রবিবার সকারে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলেও জানান এ কর্মকর্তা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

বাগেরহাটে গোয়েন্দা পুলিশের হাতে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

Update Time : 09:45:20 pm, Saturday, 16 December 2023