7:30 am, Monday, 2 November 2026

চৌমুহনী সরকারি কলেজ’র গণিত বিভাগের অর্থায়নে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

  • Reporter Name
  • Update Time : 07:00:05 pm, Wednesday, 13 December 2023
  • 48 Time View

মো:মনজুর হোসেন,লক্ষ্মীপুর: নোয়াখালীর চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ’র গনিত বিভাগের অর্থায়নে ভার্সেটাইল ইয়ুথ সোসাইটি কর্তৃক অসহায়দের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।

১২ই ডিসেম্বর (মঙ্গলবার) চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ’র গণিত বিভাগ এর শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় গত বছরের ন্যায় এবারও গরিব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়।

উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছেন চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ’র অধ্যক্ষ প্রফেসর মো:মনজুরুল হক,উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের খান এবং গনিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: আমির হোসেন।

শীত বস্ত্র বিতরণ এর আওতায় চৌমুহনী রেললাইন স্টেশন,ব্যাংক রোড, রেললাইন সংলগ্ন এলাকা এবং মাইজদী স্টেশন এ প্রায় ৭০টি কম্বল বিতরণ করা হয়।

গণিত বিভাগের শিক্ষার্থীদের এই মানবিক সংগঠন ‘ভার্সেলাইট ইয়ুথ সোসাইটি’কে বিভিন্ন আর্থিক সাহায্য ও সহযোগিতা করেন গণিত বিভাগ এর সহযোগী অধ্যাপক মো: নাজিম উদ্দীন, সহযোগী অধ্যাপক আহমেদ শওকত আকবর ভুঁঞা এবং সহকারী অধ্যাপক কেশব লাল নাথ।

এই ধরনের মানব সেবার কাজে সার্বিক ও আর্থিকভাবে সহযোগিতা করেন গণিত বিভাগ এর প্রভাষক মো:আজগর হোসেন ও প্রভাষক উম্মে কুলসুম।

ভার্সেটাইল ইয়ুথ সোসাইটি শীত বস্ত্র বিতরণের পাশাপাশি একবেলা আহার কর্মসূচি ও পালন করেন।লেখা পড়ার পাশাপাশি তাদের এই ধরনের মানব সেবাকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন ব্যক্তিমহল।

গত বছরের ন্যায় এবারও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক সাহায্য ও সহযোগিতা করেন ৪র্থ বর্ষের বিদায়ী শিক্ষার্থীবৃন্দ,নবাগত ৪র্থ বর্ষের শিক্ষার্থী তানভীর হাছান,শান্ত,আমির,ফয়সাল, প্রহ্লাদ,আব্বাস উদ্দিন,মাহমুদ,রোবেল সহপ্রমুখ।আর ৩য় বর্ষে শিক্ষার্থীদের মধ্যে মো: মামুন আবদুল্লাহ,মো:রাকিব,মো: রায়হান,দোলন বনিক,২য় বর্ষ শিক্ষার্থীবৃন্দ,১ম বর্ষের নতুন ও পুরাতন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

এসময় এক প্রশ্নের জবাবে গনিত বিভাগ এর এক শিক্ষার্থী ‘দৈনিক মানবাধিকার প্রতিদিন’কে বলেন আমরা যারা শিক্ষার্থীরা আছি তারা যদি পড়াশোনার পাশাপাশি কিছু মানবিক কাজ করি তাহলে আমাদের মাঝে মানবতা বোধটা জাগ্রত হবে। এর ফলে যখন আমরা রাষ্ট্রের নেতৃত্বস্থানীয় পর্যায়ে যাবো আমরা তখন আরও বেশি কাজ করার জন্য অনুপ্রাণিত হবো এবং বেশি করে মানব সেবায় অবদান রাখতে পারবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চৌমুহনী সরকারি কলেজ’র গণিত বিভাগের অর্থায়নে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

Update Time : 07:00:05 pm, Wednesday, 13 December 2023