
সিরাজুল ইসলাম: খুলনায় অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ও তার স্ত্রীকে অচেতন করে মেয়েকে ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় ৩ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় পুলিশ লুটকরা স্বর্ণালংকার ও উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার কেএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো ডুমুরিয়ার সুতিনী ফৌজদারের ছেলে, গোবিন্দ ফৌজদার(৩০), বটিয়াঘাটার চিত্তরঞ্জন বিশ্বাসের ছেলে, মিঠুন বিশ্বাস(৩৫), ডুমুরিয়ার প্রশান্ত ফৌজদারের ছেলে, ধীমান ফোজদার(৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এ ঘটনার সাথে জড়িত থাকার স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Reporter Name 









