
মোঃমিজানুর রহমান,স্টাফ রিপোর্টার: খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে পরিত্যক্ত ভবন থেকে জবাই করা কুকুরের মাংসসহ ৪ জনকে আটক করা হয়েছে।
১৩ ডিসেম্বর বুধবার বিকেলে জবাই করা কুকুরসহ হাতেনাতে ৪ জনকে আটক করেছে খালিশপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানা পুলিশ খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অভ্যন্তর থেকে পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন যাবত কুকুর জবাই করে আসছিল,এরই ধারাবাহিকতায় ১৩ ডিসেম্বর বুধবার বিকেলে জবাই করা কুকুরসহ হাতেনাতে ৪ জনকে আটক করেছে খালিশপুর থানা পুলিশ। নগরীর বিভিন্ন স্থানে ফুচকা,ভ্রাম্যমাণ বিরিয়ানি, বার্গারসহ বিভিন্ন দোকানে কম দামে কুকুরের মাংস সরবরাহ করতো তারা।
আটককৃতরা হলো চক্রের প্রধান আসামি ডলার হাউজ মোড় এলাকার লিংকন হাওলাদারের ছেলে অস্টম শ্রেনির ছাত্র তাজ (১৬) সহ খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোন-২৩ এর হাবিবুর রহমানের ছেলে মোঃ আবু সাইদ (৩৭), ২ নং নেভি গেট এলাকার কুতুব আলীর ছেলে মোঃ সিয়াম (১৬),চরের হাট এলাকার শোভন সরদারের ছেলে প্রেম সরদার (১৬)। তবে ঘটনার সাথে জড়িত আরমান ও উৎস এখনো পলাতক রয়েছে।
Reporter Name 









