6:30 pm, Monday, 2 November 2026

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় আসামী ৯০ জন

  • Reporter Name
  • Update Time : 09:24:32 pm, Tuesday, 12 December 2023
  • 41 Time View

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বিএনপির মানববন্ধনকে কেন্দ্র করে নেতাকর্মী ও পুলিশ সদস্যদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৯০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) রাতে হবিগঞ্জ সদর থানার এসআই জয় পাল বাদী হয়ে পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে মামলাগুলো দায়ের করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে প্রধান আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের শায়েস্তানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হঠাৎ ককেটেল বিস্ফোরণ হলে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ বাধে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, বিএনপির নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এর মধ্যে অন্তত ২০ জন গুলিবিদ্ধ রয়েছে। এ সময় বেশ কয়েকটি গাড়ির ও দোকানপাট ভাঙচুর করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় আসামী ৯০ জন

Update Time : 09:24:32 pm, Tuesday, 12 December 2023