
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে বিএনপির মানববন্ধনকে কেন্দ্র করে নেতাকর্মী ও পুলিশ সদস্যদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ৯০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) রাতে হবিগঞ্জ সদর থানার এসআই জয় পাল বাদী হয়ে পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে মামলাগুলো দায়ের করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে প্রধান আসামি করা হয়েছে।
Reporter Name 









