7:56 pm, Monday, 2 November 2026

খুলনা জেলায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সংশোধিত গণবিজ্ঞপ্তি

  • Reporter Name
  • Update Time : 05:31:19 pm, Tuesday, 12 December 2023
  • 20 Time View

মোঃশামীম হোসেন,খুলনা প্রতিনিধি: খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তি, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, অন্যান্য প্রতিষ্ঠান, ডিলার, এবং মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিংদের লাইসেন্স ২০২৪ সালের জন্য বার্ষিক নবায়ন আগামী ১৫ জানুয়ারি-২০২৪ থেকে শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি-২০২৪ খ্রি. পর্যন্ত।

আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা অনুযায়ী লাইসেন্সধারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফি (ভ্যাটসহ) ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপি, লাইসেন্সের মূল কপি, লাইসেন্সভূক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে নবায়ন সম্পন্ন করতে হবে। আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থানায় বা সেফ কিপিং এ জমা থাকলে তার রশিদ প্রদর্শন করতে হবে।

এছাড়া নবায়নের সময় আগ্নেয়াস্ত্রের ধরণ, প্রতিষ্ঠান, টিন সার্টিফিকেট, মোবাইল নম্বর, ইমেইল নম্বর, মূল লাইসেন্স, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি এবং লাইসেন্সধারীর স্বাক্ষরসহ আবশ্যিকভাবে জমা প্রদান করতে হবে। লাইসেন্সধারীর গত বছরের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের পূর্বের সকল গোলাবারুদের হিসাব এবং থানায় দাখিলকৃত জিডির কপিসহ নবায়ন করার জন্য নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট কার্যালয়ে উপস্থিত হতে হবে। থানার জিডির কপি ও গোলাবারুদের হিসাব সঠিকভাবে প্রদান করা না হলে লাইসেন্স নবায়ন করা হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী পাইকগাছা এবং কয়রা উপজেলার লাইসেন্সধারীরা ১৫ জানুয়ারি-২০২৪ তারিখে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।

সোনাডাঙ্গা ও হরিণটানা মেট্রোপলিটন থানা ১৬ থেকে ১৮ জানুয়ারি; লবনচরা মেট্রোপলিটন থানা ২১ ও ২২ জানুয়ারি; খুলনা সদর মেট্রোপলিটন থানা এলাকার লাইসেন্সধারীরা ২৩, ২৪, ২৫, ২৮ ও ২৯ জানুয়ারি; খালিশপুর মেট্রোপলিটন থানা এলাকার লাইসেন্সধারীরা ৩০ ও ৩১ জানুয়ারি এবং ১ ও ৪ ফেব্রুয়ারি; দৌলতপুর মেট্রোপলিটন থানা এলাকা ৫ ও ৬ ফেব্রুয়ারি; আড়ংঘাটা ও খানজাহান আলী থানা ৭, ৮ ও ১১ ফেব্রুয়ারি; রূপসা উপজেলার লাইসেন্সধারীরা ১২ ও ১৩ ফেব্রুয়ারি; তেরখাদা ১৪ ফেব্রুয়ারি; দিঘলিয়া ১৫ ফেব্রুয়ারি; ফুলতলা ১৮ ফেব্রুয়ারি; ডুমুরিয়া ১৯ ফেব্রুয়ারি; বাটিয়াঘাটা ২০ফেব্রুয়ারি এবং দাকোপ উপজেলা ২২ ফেব্রুয়ারি-২০২৪ খ্রি. সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা (রুম নম্বর-২২০) থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।

আর্থিক প্রতিষ্ঠান, ডিলার এবং মেরামতকারী প্রতিষ্ঠানসমূহ ২৫ ও ২৭ ফেব্রুয়ারি লাইসেন্স নবায়ন করতে পারবেন। নির্ধারিত তারিখে বাদপড়া লাইসেন্সধারীগণ এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীগণ ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে লাইসেন্স নবায়ন করতে পারবেন। খুলনার জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

খুলনা জেলায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সংশোধিত গণবিজ্ঞপ্তি

Update Time : 05:31:19 pm, Tuesday, 12 December 2023