
মোঃশামীম হোসেন,খুলনা প্রতিনিধি: খুলনা ৪ আসনের মানবিক এমপি ও নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিনী, এনভয় গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মিসেস সারমিন সালাম, সোমবার ১১ই ডিসেম্বর ২০২৩ এর বিকালে খুলনার নিজস্ব দলীয় কার্যালয়ে উক্ত আসনের রূপসা,
তেরখাদা ও দিঘলিয়া উপজেলার সকল নারী নেত্রীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন তিনি। সভায় এমপির সহধর্মিণী মিসেস সারমিন সালাম বলেছেন, মাননীয়, প্রধানমন্ত্রী, শেখ হাসিনার উন্নয়নের সফলতাকে ধরে রাখতে হলে আগামী ৭ই জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী করতে হবে।
নৌকাকে বিজয়ী করে, প্রধানমন্ত্রী, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি নারীদেরকে মাঠে কাজ করার আহ্বান জানান।
Reporter Name 










