
মোমিন ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অভিযানে ৪৯ বোতল ফেন্সিডিলসহ আটক ০২।
গ্ৰেফতারকৃত আসামি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন তারাপুর ঠুটাপাড়া এলাকার মোঃ সাইদুরের ছেলে মোঃ হাসান আলী @ আবুল হাসান (১৯) ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন বারঘরিয়া রবিদাস পাড়া এলাকার শ্রী আনান্দ রবি দাসের ছেলে শ্রী প্রদীপ দাস (২৬)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ তারিখ ১৪:১০ ঘটিকায় এসআই মোঃ মাহাফুজুর রহমান এর নেতৃত্বে সদর মডেল থানাধীন পৌরসভাস্থ নয়াগোলা মোড়ে অভিযান চালিয়ে ৪৯ (ঊনপঞ্চাশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল, ৩ টি মোবাইল ফোন ও ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল সহ আটক করা হয়।
উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Reporter Name 











