
আজিজুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
রূপসায় উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর আয়োজিত বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সন্মাননা প্রদান অনুষ্ঠান গত ৯ ডিসেম্বর সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।রূপসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী পালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান।
Reporter Name 








