10:01 pm, Monday, 2 November 2026

বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন সীতাকুণ্ডের ৪ গুণী নারী

  • Reporter Name
  • Update Time : 09:13:05 pm, Saturday, 9 December 2023
  • 27 Time View

রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস উদযাপন সহ ৪ জন গুণী নারীকে শ্রেষ্ঠ “জয়িতা” নারী হিসাবে সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ ০৯ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে ও পাতা দে বৃষ্টির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন,দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাবেক সভাপতি এস এম ফোরকান আবু।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখে সমাজ ও নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন করেছেন চার জয়িতা।

তাদের এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণ শেষে আমরা তাদের ২০২২-২৩ সালের শ্রেষ্ঠ জয়িতা ঘোষণা করেছি। আমরা বিশ্বাস করি, তাদের সংগ্রামী জীবন অন্য অনেক নারীর জন্য প্রেরণা হয়ে উঠবে।

দৈনিক আজাদী চিফ রিপোর্টার হাসান আকবর বলেন, জীবনের বাধা-বিপত্তি ঠেলে মনোবল নিয়ে কাজ করলে সফলতা আসবেই। সমাজের অবহেলিত নারীদের স্বাবলম্বী করতে কাজ করার মাধ্যমে অন্য নারীও এগিয়ে আসুক।

শ্রেষ্ঠ জয়িতা হিসেবে চার ক্যাটাগরিতে পুরস্কৃত চার নারী হলেন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে শামীমা নার্গিস, অর্থনৈতিক ক্ষেত্রে সফলতা অর্জনকারী মোছাম্মৎ আয়েশা আক্তার, সফল জননী মোছাম্মৎ রিজিয়া বেগম ও সমাজ উন্নয়নে সাফল্য অর্জনকারী লুৎমিলা ফরীদ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন সীতাকুণ্ডের ৪ গুণী নারী

Update Time : 09:13:05 pm, Saturday, 9 December 2023