8:44 am, Monday, 2 November 2026

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ পালিত

  • Reporter Name
  • Update Time : 09:16:43 pm, Saturday, 9 December 2023
  • 42 Time View

আজিজুল ইসলাম,পাইকগাছা খুলনা প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় জেলা দুর্নীতি দমন কমিশন, উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন সহ আলোচনা সভার মধ্যে দিয়ে ” আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩” পালিত হয়েছে৷

শনিবার সকাল ১০ টায় দিবসটির শুরুতেই উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন পাশাপাশি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান। এরপর “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” প্রতিপাদ্য’র আলোকে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জি এম আজহারুল ইসলাম। স্বাগত বক্তৃতা ও সঞ্চালনা করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ দাশ।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে ও শহিদুল ইসলাম, কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা ও মোঃ নিজাম উদ্দিন, সদস্য মাহফুজা সুলতানা, মোঃ জামিনুল ইসলাম, সুমন শীল ও পারুল রাণী মন্ডল, অ্যাড. শফিকুল ইসলাম কচি, অব. উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার ও প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রভাষক বজলুর রহমান। আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রোভার স্কাউট, শিক্ষার্থীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ পালিত

Update Time : 09:16:43 pm, Saturday, 9 December 2023