
আমিনুর রহমান: যশোরের অভয়নগরের চেঙ্গুটিয়ায় মাল বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ার খবর পাওয়া গেছে। ৩ ডিসেম্বর রবিবার দুপুর ১২ ঘটিকায় এঘটনা ঘটে বলে জানা যায়।তবে এঘটনায় কারোর হতাহতের ঘটনা ঘটেনি।
সরেজমিনে গিয়ে জানা যায়, চেঙ্গুটিয়ার মহাকাল মহিলা মাদরাসার সামনে নওয়াপাড়া থেকে ছেড়ে আসা ছয় চাকার ভুসি বোঝাই একটি ট্রাক (যার নাম্বার ঢাকা মেট্রো -ট- ১৮-৬৬৪০) যশোরের উদ্দেশ্যে যাওয়ার সময় মহাকাল মহিলা মাদরাসার সামনে আসলে এ ঘটনা ঘটে।
এসময় ট্রাক ড্রাইভার বলেন, অন্য একটি গাড়ীকে সাইড দিতে গেলে বাম চাকা মাটিতে নামিয়ে দেয়ার ফলে মাটি সরে যায় এবং বাম পাশে কাত হয়ে খাদে উল্টে যায়।এসময় আমার ও আমার হেলপারের কোনো ক্ষতি হয়নি।
স্থানীয় জনগন বলেন, রাস্তার চেঙ্গুটিয়া এলাকায় কাজ হচ্ছিল। কন্ট্রাক্টর কি কারণে এপাশ এরকম রেখে ভাঙ্গাগেট এলাকায় কাজ করছে তা জানা যায়নি। রাস্তার পাশ দিয়ে গাড়ী যাওয়ার কোনো ব্যবস্থা না করায় প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে
Reporter Name 









