10:22 am, Monday, 2 November 2026

রানীশংকৈলে কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

  • Reporter Name
  • Update Time : 04:24:20 pm, Monday, 4 December 2023
  • 30 Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সরকারের টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্য বোরো ও উফসি ধান ও রাসায়নিক সার বিতরণের জন্য প্রণোদনা কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে ৪ ডিসেম্বর (সোমবার ) সকালে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম,যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম,ও সাবেক সভাপতি ফারুক আহম্মেদ, বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি পেয়ার আলীসহ বিভিন্ন উপ-সহকারি কৃষি অফিসার ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম। স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম কৃষকের নানা দিক নির্দেশনামূলক কথা বলেন।তিনি জানান এ কর্মসূচির আওতায় ৪৬০০ কৃষককে বিনামূল্যে হাইব্রীড ও উফসি ধানের বীজ ও সার দেয়া হবে |
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

রানীশংকৈলে কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

Update Time : 04:24:20 pm, Monday, 4 December 2023