11:20 am, Monday, 2 November 2026

বরগুনায় ২০ লিটার চোলাই মদসহ আটক ২

  • Reporter Name
  • Update Time : 09:58:33 pm, Sunday, 3 December 2023
  • 27 Time View

সাইফুল্লাহ নাসির,আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় ২০ লিটার চোলাই মদসহ (উপজাতীয় দের তৈরি) ২ মাদক কারবারিকে আটক করেছে তালতলী থানা পুলিশ।

শনিবার (২ ডিসেম্বর) সকাল সোয়া সাতটায় তালতলী উপজেলার নমিশেপাড়া থেকে মাদক কারবারিদের আটক করা হয়।

আটক মাদক কারবারি জয় নমিশে পাড়ার অং লাউয়ের ছেলে। অপরজন একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন।

তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে চোলাই মদ বিক্রি হচ্ছে এমন তথ্য নিশ্চিত হয়ে ৬নং নিশানবাড়িয়া ইউনিয়নের নমিশে পাড়ায় তালতলী থানা পুলিশের একটি টিম ঝটিকা অভিযান চালায়। থানার উপ পরিদর্শক মোঃ মাহাবুব আলমের নেতৃত্বে এএসআই হুমায়ূন কবির ও সঙ্গীয় ফোর্স নিয়ে নমিশেপাড়া থেকে বিশ লিটার চোলাই মদসহ জয় ও মামুন নামক দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করে।

তিনি আরও বলেন,তালতলীতে মাদক নির্মূল অভিযান অব্যাহত থাকবে।চোলাই মদসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে তালতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

বরগুনায় ২০ লিটার চোলাই মদসহ আটক ২

Update Time : 09:58:33 pm, Sunday, 3 December 2023