8:32 pm, Monday, 2 November 2026

শহরে পাহাড়কাটা মামলায় ২ জনকে দেড় বছরের কারাদণ্ড,১লক্ষ টাকা জরিমান

  • Reporter Name
  • Update Time : 12:24:20 pm, Saturday, 2 December 2023
  • 22 Time View

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরে ০৯ নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়া এলাকায় পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের দায়ের করা পাহাড়কাটা মামলায় দুই বছরপর ২ জনকে দেড় বছরের কারাদন্ড ও ১লক্ষ টাকা জরিমানার রায় দিয়েছে আদালত।

২৯ নভেম্বর (বুধবার) কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে এ রায় দেন।
কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২,এর বেঞ্চ সহকারী মেজবাহ উদ্দিন জানান, পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলাটি ২ বছর পর সাক্ষ্যগ্রহন ও বিচারকার্য শেষে দুইজনকে দেড় বছর সাজা ও ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দিয়েছে আদালত।

এতে দুইজনকে সরকারি পাহাড় দখল ও কর্তনকারী হিসেবে শনাক্ত করে সাজা ও জরিমানার পর, বাকি ৪ জন আসামীকে খালাস দিয়েছে বিচারক। কারাদণ্ড প্রাপ্তরা হলো ওমর ফারুক ও আব্দু শুক্কুর।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে ৯ সেপ্টেম্বর শহরের ০৯ নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়া এলাকায় পাহাড় কাটার কারনে নৌবাহিনীর সীমানা প্রাচীর ধ্বসে পড়ে। এমন অভিযোগের ভিত্তিতে তৎকালিন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পাহাড় কাটার দায়ে অভিযুক্ত ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়া এলাকার বাসিন্দা মোক্তার আহমদের ছেলে ওমর ফারুক (৪২) ও একই এলাকার নুরুল হোসেনের ছেলে আবদু শুক্কুর (৪১) মোস্তাক আহমদের ছেলে মোঃ ফারুক (৩১), আমিরুজ্জামানের ছেলে মোস্তাক আহমদ (৬০), মোঃ রফিকের ছেলে মোঃ জাফর (৩৮) ও তার ভাই মোঃ আলম ও কবির হোসেন (৩১) সহ আশপাশের ৬ জনকে আসামী করে কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। যার মামলা নং- ৫৮৮/২০১৮ইং।

ওই সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা, ৬নং আসামী মোঃ আলম মৃত্যুবরন করায় ৫ জনের বিরুদ্ধে ২৫ মে ২০২১ সালে ৩৪২ নং তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। প্রতিবেদনে দুইজনকে সরকারি পাহাড় দখল ও কর্তনকারী হিসেবে শনাক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

শহরে পাহাড়কাটা মামলায় ২ জনকে দেড় বছরের কারাদণ্ড,১লক্ষ টাকা জরিমান

Update Time : 12:24:20 pm, Saturday, 2 December 2023