
আমিনুর রহমান: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের যশোর – খুলনা মহাসড়কের পাশে চেঙ্গুটিয়া বাজারের কাছে অবস্থিত ঐতিহ্যবাহি মহাকাল বিসিসি মোজাদ্দেদিয়া মহিলা দাখিল মাদ্রাসায় ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
৩০ শে নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বেলা ৩ টা পর্যন্ত মাদরাসায় নওয়াপাড়া এলবি টাওয়ারের পিয়া আই কেয়ার সেন্টারের সার্বিক সহযোগিতায় ফ্রি চক্ষু সেবা ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন বিশিষ্ট চিকিৎসক চক্ষু ও মাথা ব্যথা বিশেষজ্ঞ ফ্যাকো সার্জন ডা: মো: নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ইলাহী বক্স গাজী,মাদরাসার সভাপতি মো: আলী হোসেন, অভয়নগর থানার এএস আই রফিকুল ইসলাম, মাদরাসার সুপার আব্দুল হক শিকদার, সহ সুপার আবু তাহের, শিক্ষক ও সাংবাদিক মো: আমিনুর রহমান, সাংবাদিক জাকির হোসেন হৃদয়, শিক্ষক সোলায়মান হোসেন, রবিউল ইসলাম, আবুল কাশেমসহ এলাকার সুধীজন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীসহ ৪ শতাধিক রোগীর চিকিৎসা প্রদান করা হয়।
Reporter Name 











