2:15 pm, Monday, 2 November 2026

নোয়াখালীতে আওয়ামী লীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশ সাংবাদিকসহ আহত-৫

  • Reporter Name
  • Update Time : 12:53:06 pm, Wednesday, 29 November 2023
  • 30 Time View

মোঃবেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সেনবাগ উপজেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের এমপি মোরশেদ আলম ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ করে উভয়পক্ষ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে সেনবাগ বাজারে এ ঘটনা ঘটে। এতে একজন সাংবাদিক ও পুলিশের একজন এএসআই ৫ জন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আতাউর রহমান ভূঁইয়া প্রকাশ তমা মানিকের এক অনুসারীর সঙ্গে সেনবাগ সরকারি কলেজে এমপি মোরশেদ আলমের এক অনুসারীর হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় উপজেলা পরিষদ গেইট এলাকায় তমা মানিকের এক অনুসারীকে মারধর করে এমপির অনুসারীরা। এ ঘটনার জের ধরে রাত সাড়ে আটটার দিকে উভয়পক্ষ দলবল নিয়ে বাজারে উঠলে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় উভয়পক্ষকে দুইপক্ষকে থামাতে গিয়ে সেনবাগ থানার এএসআই মো. কাউছার ইটের আঘাতে আহত হন। একই সময় ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন আরটিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি জাহাঙ্গীর আলম পাটোয়ারী। তারা দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম রাজিব। প্রথম আলোকে তিনি বলেন, দুইজনেই সংসদ নির্বাচনে প্রার্থী। তাদের সমর্থকেরা অনেকদিন পর মিছিল করতে বাজারে জড়ো হন। তখন দুইপক্ষের মধ্যে হালকা উত্তেজনা দেখা দেয়। এ সময় কয়েকটি ফটকার বিস্ফোরণ ঘটে। দুইপক্ষকে থামাতে গিয়ে সামান্য আঘাত পান পুলিশের এএসআই কাউছার। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া বলেন, তিনি নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেওয়ার পর গোটা নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের মাঝে উৎসব দেখা দেয়। এতে হতাশ হয়ে মোরশেদ আলম তার অনুসারীদের দিয়ে এলাকায় বোমাবাজি করে আতংক সৃষ্টির চেষ্টা করছেন। তারা তাঁর একজন কর্মীকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে।
মোরশেদ আলম এমপি বলেন, তিনি তাঁর অনুসারীদের বলে দিয়েছেন শান্ত থাকার জন্য। তারা কোন ধরণের মারামারি কিংবা ঝামেলায় জড়িত নয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নোয়াখালীতে আওয়ামী লীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশ সাংবাদিকসহ আহত-৫

Update Time : 12:53:06 pm, Wednesday, 29 November 2023