
মোঃবেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সেনবাগ উপজেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের এমপি মোরশেদ আলম ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ করে উভয়পক্ষ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে সেনবাগ বাজারে এ ঘটনা ঘটে। এতে একজন সাংবাদিক ও পুলিশের একজন এএসআই ৫ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আতাউর রহমান ভূঁইয়া প্রকাশ তমা মানিকের এক অনুসারীর সঙ্গে সেনবাগ সরকারি কলেজে এমপি মোরশেদ আলমের এক অনুসারীর হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় উপজেলা পরিষদ গেইট এলাকায় তমা মানিকের এক অনুসারীকে মারধর করে এমপির অনুসারীরা। এ ঘটনার জের ধরে রাত সাড়ে আটটার দিকে উভয়পক্ষ দলবল নিয়ে বাজারে উঠলে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় উভয়পক্ষকে দুইপক্ষকে থামাতে গিয়ে সেনবাগ থানার এএসআই মো. কাউছার ইটের আঘাতে আহত হন। একই সময় ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন আরটিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি জাহাঙ্গীর আলম পাটোয়ারী। তারা দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম রাজিব। প্রথম আলোকে তিনি বলেন, দুইজনেই সংসদ নির্বাচনে প্রার্থী। তাদের সমর্থকেরা অনেকদিন পর মিছিল করতে বাজারে জড়ো হন। তখন দুইপক্ষের মধ্যে হালকা উত্তেজনা দেখা দেয়। এ সময় কয়েকটি ফটকার বিস্ফোরণ ঘটে। দুইপক্ষকে থামাতে গিয়ে সামান্য আঘাত পান পুলিশের এএসআই কাউছার। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খন্দকার আছিফুর রহমান তোতা
ঢাকা কার্যালয় : সেক্টর-০৫, রোড-০১, বাড়ি-৩৫ (২য় তলা), উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল : ০১৯৪৩-৬৮৩০২৭, ০১৯৪৬-৯৬২৭১৮, ই-মেইল: newsmanobadhikarprotidin@gmail.com, manobadhikarprotidin@gmail.com, ওয়েবসাইট : manobadhikarprotidin.com