11:21 am, Monday, 2 November 2026

রামগতিতে শিক্ষককে রাজকীয় বিদায়,প্রিয় শিক্ষককে বাড়ি পৌঁছে দেন সহকর্মী শিক্ষার্থীরা

  • Reporter Name
  • Update Time : 01:14:51 pm, Wednesday, 29 November 2023
  • 23 Time View

মো:মনজুর হোসেন,লক্ষ্মীপুর: ছাত্র জীবন থেকে শুরু করে জীবনের বেশির ভাগ সময় ব্যয় করেছেন পাঠ দানে।শিক্ষার্থীদের সফলতা ছিল তার সাফল্য।শিক্ষকতায় ৩০ বছর তিনি বাইসাইকেলে যাতায়াত করেছেন স্কুলে।এমন এক শিক্ষকের বিদায় সংবর্ধনা ছিল রবিবার। চিরচেনা এই স্কুলের ক্লাসে আর পাঠ দান করবেন না, কিংবা প্রধানের দায়িত্ব ও পালন করবেন না তিনি।

প্রিয় শিক্ষকের বিদায় জানাতে সহকর্মী,শিক্ষার্থী আর ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ করলেন ব্যাপক আয়োজন।ফুলে সজ্জিত গাড়ী,সামনে মোটর সাইকেলের শো ডাউন,হাত লাড়িয়ে,রামগতি সোনাপুর আঞ্চলিক মহাসড়ক হয়ে, নোয়াখালী আলেকজান্ডার আঞ্চলিক মহাসড়ক হয়ে ফিরছেন বাড়ি।

এই সব আয়োজন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো: আবুল কালাম এর বিদায় উপলক্ষে।

৩০ বছরে শিক্ষতা জীবনের ইতি টেনে রবিবার বাড়ি ফিরেন প্রধান শিক্ষক মো: আবুল কালাম,শিক্ষক- শিক্ষার্থী,ম্যানেজিং কমিটি ও সাবেক শিক্ষার্থীরা অশ্রু সিক্ত চোখে বিদায় জানান জাতি গড়ার এই কারীঘরকে।

ফুলে সজ্জিত গাড়িতে বিদায় এর আগে রামগতির চর পোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় অতিথিবৃন্দকে বরণ শেষে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।প্রথমে স্বাগত বক্তব্য রাখেন চর পোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল আলিম।

সভায় মো:আবুল কালাম এর ব্যক্তিত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করেন রামগতি উপজেলার শিক্ষা অফিসার আবু ইউছুফ,নোয়াখালী সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মো: ইউছুফ,চাঁদপুরের মতলব উপজেলার সহকারী শিক্ষা অফিসার মো: আবদুল হাই, রাস্তার হাট হাজী এ,গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর জাহের,ইংরেজী বিভাগের সিনিয়র শিক্ষক আবদুল কাদের ও মালেক মোল্লা হাই স্কুলের সহকারী শিক্ষক নুরুল ইসলাম।

উক্ত সভায় উপস্থিত ছিলেন চর নেয়ামত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন স্বপন,নোয়াখালীর সুনামধন্য একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম ও চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও আবু তাহের।উক্ত সভায় মানপত্র পাঠ করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ইউছুফ।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা ইয়াছমিন,কানিজ ফাতেমা ববিতা ও সহকারী শিক্ষক মো: ফরিদ উদ্দিন।

সভায় সহকারী শিক্ষক মো: মোমিন উল্যাহ এর উপস্থাপনায় বিদায়ী অতিথি মো: আবুল কালামকে ফুলের মালা প্রদান করেন সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি হাজী এ গফুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর মোহাম্মদ।প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শরিয়ত উল্যাহ আল আরাফাত ও সুমাইয়া তাবাসসুম।

বিদায়ী অতিথি মো: আবুল কালামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল আলিম।

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকসহ অন্যন্যদের মধ্যে আবু সায়েদ,আবদুস ছাত্তার,রেজাউল হক চৌধুরী, মুশাররফ হোসেন,সোহেল সামাদ,সেলিনা আক্তার, এ.কে.এম. কামাল উদ্দিন,আবুল কালাম ও নরুল আমিন হাওলাদার।

এছাড়াও প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্কুল কমিটিবৃন্দ।বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পক্ষে ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রি দেওয়া হয় তাকে।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে দুপুরে খাবার আয়োজন করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বিদায়ী অতিথি মো: আবুল কালাম এর জেষ্ঠ্য সন্তান মো: আবদুর রব ও তাঁর ভাতিজা মো: আওলাদ হোসেন রিপন।

৩০ বছর চাকরি জীবন শেষে বিদায় অনুভূতি জানাতে গিয়ে প্রধান শিক্ষক মো: আবুল কালাম বলেন,এটি আমার জীবনের বড় একটি পাওয়া, আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি,কারও কাছে ভুল করে থাকলে ক্ষমা চান তিনি।

১৯৬২ সালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের জন্ম গ্রহণ করেন মো: আবুল কালাম।১৯৯০ সালে চর পোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষতা জীবন শুরু করেন।

ব্যক্তিগত জীবনে তাঁর স্ত্রী,দুই ছেলের মধ্যে ছোট ছেলে আবদুর রহমান নেপালে রয়েছেন আর তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে সুলতানা ইয়াছমিন একই বিদ্যালয়ের শিক্ষকতা করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

রামগতিতে শিক্ষককে রাজকীয় বিদায়,প্রিয় শিক্ষককে বাড়ি পৌঁছে দেন সহকর্মী শিক্ষার্থীরা

Update Time : 01:14:51 pm, Wednesday, 29 November 2023