
শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে নদীতে মাছ ধরতে গেলে জালের সাথে উঠে গ্রেনেড। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বেলা ৩টার দিকে উপজেলার নাগরব্রীজ এলাকার নাগর নদীতে।
প্রত্যক্ষদর্শী চাঁদনিয়া শিবগঞ্জের জামিল বলেন, আমি গত সোমবার বেলা ৩টার দিকে নাগর নদীতে মাছ ধরার জন্য গেলে আমার জালের সাথে ঐ গ্রেনেডটি উঠে আসে। পরে আমি পুলিশকে খবর দেই।
খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে এসে পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সাধারণ জনসাধারণকে নিরাপদ দূরত্বে সরে দেয়। পুলিশ ধারণা করছে এ হ্যান্ড গ্রেনেড স্বাধীনতা যুদ্ধের সময়ের।
Reporter Name 








