
আমিনুর রহমান,অভয়নগর(যশোর)প্রতিনিধি: অভয়নগরে লেবুগাতি ব্রিজ সংযোগ সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
যশোরের অভয়নগরে শংকর পাশা ফেরিঘাট হইতে আমতলা সড়কের লেবুগাতি খালের উপর এল জি ই ডি এর তত্ত্বাবধানে ৬০ মিটার দৈর্ঘ্যের একটি নতুন ব্রিজ নির্মাণ করা হয়েছে। ব্রিজের উভয় পাশে ৬০ মিটার করে ১২০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করার কথা থাকলেও তিন নাম্বার তথা আমা ইট দিয়ে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করার অভিযোগ পাওয়া গিয়েছে। ২৫ শে নভেম্বর শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় উল্লেখিত সংযোগ সড়কের নির্মাণ কাজে তিন নাম্বার তথা আমা ইটের খোয়া দিয়ে ম্যাকাডাম এর কাজ করা হচ্ছে যা খুবই নিম্নমানের।
৬ কোটি ২ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে ব্রিজটি নির্মিত হলেও সংযোগ সড়ক নির্মাণে দেখা যাচ্ছে চরম অনিয়ম। স্থানীয় জনগণ বলেন ব্রিজটির কোয়ালিটি ভালো হলেও সংযোগ সড়কটির কাজে খুবই নিম্নমানের সামগ্রী ব্যবহৃত হচ্ছে। যদি দুই-এক বছরে নষ্ট হয়ে যায় তাহলে ব্রিজটি ব্যবহার করতে জনগণকে চরম ভোগান্তিতে পড়তে হবে।
এ ব্যাপারে উপজেলার প্রকৌশলী জনাব সাইদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান পুরাতন এক নম্বর ইটের খোয়া ব্যবহার করার নিয়ম রয়েছে সেখানে যদি তিন নাম্বার বা নিম্ন মানের ইট ব্যবহার করা হয় তাহলে আমরা ব্যবস্থা নিব। যদিও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। উক্ত ব্রিজটি নির্মাণ করছে যৌথভাবে মোজাহার এন্টারপ্রাইজ (প্রাইভেট) লিমিটেড এবং শামীম চাকলাদার জেভি। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি জনাব মাহমুদ ফারাজির কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা যে ইটের ব্যবহার করছি এটাই যথেষ্ট ভালো ইট। এই ইটে কোন সমস্যা হবে না এটা টেকসই হবে।
উল্লেখ্য উক্ত ব্রিজটি নির্মাণ করছে যৌথভাবে মোজাহার এন্টারপ্রাইজ (প্রাইভেট) লিমিটেড এবং শামীম চাকলাদার জেভি।
Reporter Name 








