
অভয়নগর(যশোর)প্রতিনিধি:
মাধ্যমিক ও প্রাথমিক স্কুল চত্বরের আশেপাশের একশ গজের মধ্যে সিগারেট, বিড়িসহ কোনো প্রকার ধুমপানের সামগ্রী বিক্রি করার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্কুল চলাকালিন সময় এসব সামগ্রী বিক্রি করা হলে সেই ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে যশোরের অভয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা থেকে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
এছাড়া বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো সচল করা, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা, সরকারি হাসপাতাল থেকে ওষুধ বিতরণের ক্ষেত্রে স্বজনপ্রীতি বন্ধ করা, পাখি শিকার বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, মৎস্যঘেরে মুরগির বিষ্ঠার ব্যবহার বন্ধে সচেতনতামূলক সভা করা, যানজট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
Reporter Name 








