
মোঃমাসুদ রানা,রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: চট্রগ্রাম জেলার জোরারগন্জ থানার বদ্দগেরামার এলাকা থেকে ভারতীয় চিনিসহ সিএনজি আটক করেছে রামগড় ৪৩ বিজিবি।
বুধবার (২২ নভেম্বর) সকাল ৯টায় রামগড় ৪৩ বিজিবির আওতায় কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ আতাউর রহমানের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চিনি সহ সিএনজি আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বদ্দগেরামার এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ৩০০ কেজি চিনি ও একটি বাজাজ ব্যান্ডের সিএনজি আটক করা হয়।
Reporter Name 









