3:29 pm, Monday, 2 November 2026

নওগাঁর বদলগাছী দিন দিন অপচিকিৎসা ও ভণ্ড কবিরাজদের প্রতারণা বেড়ে চলেছে

  • Reporter Name
  • Update Time : 08:25:47 pm, Sunday, 19 November 2023
  • 44 Time View

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় দিন দিন অপচিকিৎসা ও ভণ্ড কবিরাজদের প্রতারণা বেড়ে চলেছে।ঝাড় ফুঁকের পাশাপাশি,যৌন-উত্তেজক সিরাপ তুলে দিচ্ছে রোগীর হাতে।

আবার কেউ গোণা পড়ার নামে মিথ্যা অভিনয় ও কৌশলে সাধারণ মানুষদের কাটছে পকেট। আবার কেউ কেউ এদের থেকেও অনেক উপরে। বিশেষজ্ঞ ডাক্তার যে সব রোগীর চিকিৎসা করতে ব্যর্থ সেসব রোগীর পরিবারের মানুষদের বিভিন্ন টোটকা জাদু দেখিয়ে রোগী ভালো করার জন্য বেহুলার গান দিয়ে হাতিয়ে নিচ্ছে এক নাইট ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা।

সেই সাথে মুসলমানদের ঈমান নষ্ট করছে এবং মুসলমানদের পূজা করতে বাধ্য করছে উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাগরপুর গ্রামের মোঃ রাইহানের স্ত্রী মোছাঃ সুমি আক্তার, হাকিমপুর গ্রামের বসবাস কারী জিহাদ,মথুরাপুর ইউনিয়নের জগৎনগর গ্রামের খোকন হোসেন,কোলা ইউনিয়নের পুখুরিয়া গ্রামের সাহেরা বেওয়া,বিলাসবাড়ী ইউনিয়নের দেওকুড়ি গ্রামের আঃ মান্নান সহ আরো কয়েক জন কবিরাজ।

নিজ উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলায় প্রতিনিয়ত কোনও না কোন স্থানে রোগী ভাল হওয়ার ফাঁদে বেহুলার গান চলে। জটিল রোগের চিকিৎসার নামে প্রতারণা চিকিৎসাবিদ্যা না থাকলেও সমাধান দিচ্ছেন জটিল সব রোগের। প্রতারিত আর সর্বশান্ত হচ্ছেন হাজারো মানুষ। কবিরাজ গণদের ভাষ্যে জানা যায় , তাদের করো কাছে সন্যাস, মাদার, জ্বিন, পরী,মনস্যা দেবী,পদ্মা দেবী, আছে।তারা ধ্যানে বসে গোনাপড়া করে নাকি বলে দিতে পারেন রোগের ধরন। সেই অনুপাতে তার চিকিৎসা দিয়ে থাকে।

যে রুগি গুলোকে ডাক্তার চিকিৎসা করে ভালো করতে পারেন না সে রুগি গুলোকে তারা ভালো করে তুলতে পারে। সব ধরনের রোগ যেমন ক্যানসার,প্যারালাইসিস, কিডনি নষ্ট,পাগল, প্রতিবন্ধী ও বন্ধ্যানারী সহ সকল রোগের চিকিৎসা করে থাকে। তারা নাকি চিকিৎসাবিদ্যায় পারদর্শী হয়েই সেবা দিচ্ছে। জটিল রোগের চিকিৎসার নামে প্রতারণা চিকিৎসাবিদ্যা না থাকলেও সমাধান দিচ্ছেন জটিল সব রোগের। প্রতারিত আর সর্বশান্ত হচ্ছেন হাজারো মানুষ।

সচেতন মহল দাবী ঐ সব ভন্ড কবিরাজদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে দ্রুত তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর মোবাইল ফোনে ফোন দিলে ফোন রিসিভ না করায় কোন মন্তব্য পাওয়া যায়নি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নওগাঁর বদলগাছী দিন দিন অপচিকিৎসা ও ভণ্ড কবিরাজদের প্রতারণা বেড়ে চলেছে

Update Time : 08:25:47 pm, Sunday, 19 November 2023