1:27 pm, Monday, 2 November 2026

নওগাঁয় প্রকাশ্যে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : 08:46:02 pm, Sunday, 19 November 2023
  • 32 Time View

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ শহরের ইয়াদালীর মোড় নামক স্থানে মুখোশধারী সন্ত্রাসীরা কামাল হোসেন (৫২) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে। শনিবার আনুমানিক রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন শহরের রজাকপুর এলাকার বাসিন্দা। তিনি নওগাঁ পৌর এলাকার ৯নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন। এছাড়া তিনি নওগাঁ নজরুল একাডেমির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নওগাঁ জেলা কমিটির সদস্য ছিলেন বিলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে সড়কের পাশে কামাল মোটর সাইকেলে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় হঠাৎ করেই মুখোশধারী ও মাথায় হেলমেট পড়া ৫ থেকে ৭জন যুবক চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায়।

দুর্বৃত্তরা কামালের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় কামাল হোসেনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

হত্যাকান্ডের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ফায়সাল বিন আহসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে। মৃতদেহের ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নওগাঁয় প্রকাশ্যে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

Update Time : 08:46:02 pm, Sunday, 19 November 2023